Portable Crusher Juicer Cup – USB Rechargeable Mini Blender

  •  বাহিরের ভেজাল যুক্ত রং মেশানো জুস আর না।
  • তাজা ফলের জুস বানান যে কোন সময় – Crusher Juicer with Rechargeable.
  • আপনার পছন্দের Mango Lassi, Watermelon Juice,Lemon Drinks, এবং সব আপনার প্রিয় বাংলাদেশি Fruit Blends.
    জুসারটি কাদের জন্য?
  • ছোট বাচ্চা, বৃদ্ধ বা মা, জিম বা ওয়ার্কআউট করে, চাকুরীজীবী, প্রেগন্যান্ট মহিলা — এক কথায় সবার প্রয়োজন

–  মাত্র ৫০ টাকায় ডেলিভারি চার্জ দিয়ে সমগ্র বাংলাদেশ থেকে অর্ডার করুন…
সাথে আছে ক্যাশ অন ডেলিভারী!

Original price was: ৳ 1,050.00.Current price is: ৳ 800.00.

19 in stock

Description

Portable Crusher Juicer Cup – Blend & Go Anywhere

এখন ঘরে, অফিসে, জিমে বা ভ্রমণে সবসময় তাজা ও পুষ্টিকর জুস, স্মুদি এবং শেক বানাতে পারবেন। Portable Crusher Juicer Cup একটি আধুনিক USB রিচার্জেবল মিনি ব্লেন্ডার যা আপনার স্বাস্থ্যকর জীবনযাত্রাকে আরও সহজ করে তুলবে।

মূল বৈশিষ্ট্যসমূহ:

  • USB রিচার্জেবল — শক্তিশালী ব্যাটারি, পাওয়ার ব্যাংক, ল্যাপটপ বা গাড়ির চার্জার দিয়ে চার্জ করা যায়। চার্জ হয় মাত্র ২ ঘণ্টায়।
  • শক্তিশালী স্টেইনলেস স্টিল ব্লেড — ৪-৬টি ধারালো ব্লেড দিয়ে আইস, ফ্রোজেন ফল ও বাদাম সহজেই ক্রাশ করতে পারবেন।
  • ওয়ান-টাচ অপারেশন — একটি বাটন চাপলেই ৩০ সেকেন্ডের মধ্যে ব্লেন্ডিং শেষ।
  • সহজে পরিষ্কার — সেল্ফ ক্লিনিং ফাংশন। পানি ও সাবান দিয়ে ব্লেন্ড করলেই পরিষ্কার।
  • পোর্টেবল ও হালকা — ওজন মাত্র ৪৭০ গ্রাম। ব্যাগ, ব্যাকপ্যাক বা গাড়ির কাপ হোল্ডারে সহজে ফিট হয়।
  • নিরাপদ ও BPA-ফ্রি — ফুড গ্রেড উপাদান দিয়ে তৈরি। সেফটি লক সুবিধা রয়েছে।

স্পেসিফিকেশন:

  • ক্যাপাসিটি: ওয়াটার মার্ক ৩৪০ মিলি | ফুল কাপ ৫০০ মিলি
  • নেট ওজন: ৪৭০ গ্রাম
  • ইউএসবি রিচার্জেবল: ১২০০mAh ব্যাটারি
  • চার্জিং টাইম: প্রায় ২ ঘণ্টা
  • চার্জিং মেথড: USB / Type-C
  • ম্যাটেরিয়াল: BPA-ফ্রি প্লাস্টিক + স্টেইনলেস স্টিল ব্লেড

প্যাকেজে যা থাকবে:

  • ১টি পোর্টেবল ক্রাশার জুসার কাপ
  • ১টি USB চার্জিং কেবল
  • ১টি ইউজার ম্যানুয়াল
  • ১ টি Straw

কার জন্য উপযোগী?

  • ফল ও সবজির স্মুদি
  • প্রোটিন শেক ও মিল রিপ্লেসমেন্ট
  • বেবি ফুড তৈরি
  • ভ্রমণে দ্রুত এনার্জি বুস্ট

স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলুন Portable Crusher Juicer Cup দিয়ে – যেকোনো সময়, যেকোনো জায়গায়!

কীভাবে ব্যবহার করবেন:

  • উপাদান প্রস্তুত করুন: ফল ধুয়ে ছোট টুকরো করে কাটুন (প্রায় ১.৫ x ১.৫ সেমি)। বীজ বা শক্ত আবরণ থাকা ফল থেকে সেগুলো সরিয়ে নিন।
  • জুসারে উপাদান দিন: ফলের টুকরোগুলো কাপের সর্বোচ্চ লাইনের ৬০% পর্যন্ত দিন এবং পছন্দসই তরল দিন।
  • সংযোজন এবং শুরু করুন: মেইন ইউনিটটি কাপের সাথে নিরাপদে সংযুক্ত করুন এবং নিশ্চিত করুন আলো ঝলকাচ্ছে। পাওয়ার বোতামটি ডাবল-ক্লিক করুন।
  • ব্লেন্ড ও উপভোগ করুন: জুসারটি ৪০ সেকেন্ডের জন্য কাজ করবে। কাজের সময়ে হালকা ঝাঁকাতে থাকুন।

যত্নের নির্দেশনা:

  • প্রথম ব্যবহারের আগে পণ্যটি ২ ঘণ্টা চার্জ করুন।
  • ওভারহিটিং এড়াতে একটানা পাঁচবারের বেশি ব্যবহার করবেন না।
  • খাবারের সংস্পর্শে থাকা অংশগুলি ব্যবহারের আগে ও পরে পরিষ্কার করুন।
  • মেইন ইউনিটটিকে পানির সংস্পর্শ থেকে দূরে রাখুন এবং উচ্চ তাপমাত্রা ব্যবহার করবেন না।

গুরুত্বপূর্ণ সতর্কতা:

  • ওভারলোড প্রোটেকশন: ব্লেড আটকে গেলে লাল আলো জ্বলে উঠবে। তখন ব্লেড থেকে উপাদান সরিয়ে পুনরায় চালু করুন।
  • নির্দিষ্ট ব্যবহার: শুধু তাজা ফল ও সবজি জুসিংয়ের জন্য উপযুক্ত। মাংস, বাদাম বা শস্যের জন্য ব্যবহারের উপযোগী নয়।